ইঞ্জিন বিকল হয়ে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার লাঙ্গলজোড়া এলাকায় গতকাল শনিবার সকালে একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে জামালপুর-ময়মনসিংহ রেল যোগাযোগ দেড় ঘণ্টা বন্ধ ছিল।
ট্রেনটির চালক সাখাওয়াত হোসেন বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহগামী ট্রেনটি সকাল ৮টা ২০ মিনিটে জামালপুর স্টেশনে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ যাত্রাবিরতির পর সাড়ে ৮টার দিকে লাঙ্গলজোড়া এলাকায় গিয়ে এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী একটি ট্রেনের ইঞ্জিন খুলে এনে সকাল ১০টার দিকে বিকল ট্রেনটিকে জামালপুর স্টেশনে নেওয়া হয়।
জামালপুরের স্টেশনমাস্টার জহুরুল ইসলাম বলেন, ইঞ্জিন বিকল হওয়ায় এ পথে ট্রেন চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল।