ইঞ্জিন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ জংশনে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় ঈশ্বরদী থেকে খুলনাগামী ট্রেন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। পোড়াদহ রেলস্টেশন সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতী ট্রেন সকাল ১০টার দিকে পোড়াদহ স্টেশনে পৌঁছালে ইঞ্জিন লাইনচ্যুত হয়। ট্রেনটি রাজবাড়ীর গোয়ালন্দে যাওয়ার কথা ছিল।