ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও শিক্ষক নিয়োগের দাবিতেবিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার আন্দোলনে নেমেছেন অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান, পর্যাপ্ত প্রকৌশলী শিক্ষক নিয়োগ এবং ল্যাব সুবিধা নিশ্চিত করার দাবিতে গতকাল রোববার এ বিভাগের শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

এ সময় বিভাগের শিক্ষকেরা কর্মসূচিতে বাধা দিলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষকদের বিভাগের ভেতর রেখে দরজায় তালা বন্ধ করে প্রায় এক ঘণ্টা আটকে রাখেন। এর আগে ১৫ মে প্রায় একই ধরনের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীরা।

গতকাল আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে ‘এসিসিই’ বিভাগটির একাডেমিক কার্যক্রম চলছে। বর্তমানে বিভাগটিতে বিভিন্ন ব্যাচে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী রয়েছেন। কিন্তু বিভাগ চালু হওয়ার আট বছরেও শিক্ষক হিসেবে কোনো কেমিপ্রকৌশলী শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এতে তাঁরা যথাযথ পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো প্রায় একই পাঠ্যক্রম হওয়া সত্ত্বেও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাঁদের বিভাগে এখনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয় না।

তা ছাড়া কেমিপ্রকৌশলী শিক্ষক না থাকার কারণে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে যথাযথ পাঠদান ব্যাহত হচ্ছে। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না দেওয়ায় যাঁরা চার বছর মেয়াদি অনার্স কোর্স সম্পন্ন করেছেন, তাঁরা কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিকূলতা ও বৈষম্যের শিকার হচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করার পরও বিভাগের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা সমাধানের কথা না বলে উপাচার্যের পক্ষ হয়ে উল্টো হুমকি-ধমকি দিয়ে আন্দোলন থেকে বিরত রাখার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

এ বিষয়ে জানার জন্য উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীর মুঠোফোনে ফোন করলেও তিনি ফোন ধরেননি। পরে বিভাগীয় প্রধান ড. মুহামঞ্চদ ইউসুফ মিঞা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও শিক্ষকদের কক্ষের ভেতর অবরুদ্ধ করে রাখার কথা নিশ্চিত করেন।

গতকাল বিকেলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়ার যে দাবি শিক্ষার্থীরা করছেন, তা পূরণ করা সময়সাপেক্ষ। এ ছাড়া অন্য দাবিগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।:n:

10.0B � ot��P�Sulekha Sundar"; mso-bidi-font-family:SolaimanLipi'> (এজিএম) আবদুল নূর খালেদ বলেন, ‘স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিআইডব্লিউটিএর চুক্তি অনুযায়ী এই বন্দর দিয়ে যাত্রী পারাপারের নিয়ম রয়েছে। এ জন্য বন্দরের ভেতরে তিন কোটি টাকা ব্যয়ে জেটি তৈরি করা হয়েছে। এখন আরেকটি জেটি তৈরি হলে আমাদের ক্ষতি হবে। তাই জেটি নির্মাণের বিরুদ্ধে আমরা স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছি।’ তিনি আরও বলেন, জেটি না করার জন্য স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এলজিইডির প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছেন।