প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে ফলিত পদার্থ বিভাগের শিক্ষার্থীরা আবারও ক্লাস বর্জন করেছেন। পরে তাঁরা উপাচার্যের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে আটটা থেকে ফলিত পদার্থ বিভাগের সব বর্ষের শিক্ষার্থীরা ক্লাস থেকে বেরিয়ে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনে অবস্থান করেন। বেলা ১১টার দিকে বিভাগীয় শিক্ষকেরা একাডেমিক কমিটির এক জরুরি সভায় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং তাঁদের শ্রেণীকক্ষে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।