ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গড়ার শপথের মধ্য দিয়ে ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে প্রকৌশলীদের সংগঠন ‘ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’ (আইইবি)। ১৯৪৮ সালের ৭ মে গঠন করা হয় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স পাকিস্তান। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটির নাম বদলে রাখা হয় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল আটটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরের বিভিন্ন সড়ক ঘুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কার্যালয়ে এসে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে প্রকৌশলীদের উন্নত দেশ গড়তে কাজ করার শপথ পাঠ করান আইইবির সভাপতি এস এম নজরুল ইসলাম।