ইঞ্জিনে চাদর পেঁচিয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর বেলাবতে ব্যাটারিচালিত অটোরিকশার ইঞ্জিনে শরীরে থাকা চাদর পেঁচিয়ে শাহাজ উদ্দিন (৭৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বেলাব-মরজাল সড়কের আমলাব নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাহাজ উদ্দিনের বাড়ি উপজেলার চরউজিলাব গ্রামে। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রীকে নিয়ে মেয়ের স্বামীর বাড়িতে যাচ্ছিলেন। শাহাজ উদ্দিনের গায়ে জড়ানো ছিল চাদর। একপর্যায়ে চাদর ইঞ্জিনের সঙ্গে পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিজস্ব প্রতিবেদক, ভৈরব