ইঞ্জিনে পাখি বিমানের জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় বাংলাদেশ বিমানের সিঙ্গাপুর ফ্লাইটকে জরুরি অবতরণ করতে হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। এতে আরোহীদের কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিমানবন্দর সূত্র জানায়, ১৩৬ জন যাত্রী নিয়ে সকাল আটটা ৩৫ মিনিটে সিঙ্গাপুরগামী বিমানের উড়োজাহাজ বোয়িং ৭৩৭ উড্ডয়নের জন্য রানওয়েতে যায়। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির ইঞ্জিনে পাখি ঢুকে পড়ে। দ্রুত উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করানো হয়। পরে ওই ফ্লাইটের যাত্রীদের অন্য উড়োজাহাজে সিঙ্গাপুরে পাঠানো হয়।
বিমানের প্রকৌশল শাখার সূত্র জানায়, ইঞ্জিনে পাখি ঢুকে পড়ার কারণে উড়োজাহাজটির ২ নম্বর ইঞ্জিনের ক্ষতি হয়েছে।