ইট তুলে নিলেন ইউপি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের একটি রাস্তায় সরকারি প্রকল্পের মাধ্যমে বিছানো ইট সম্প্রতি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত এক সদস্য তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলজিইডি কর্মকর্তারা গত সোমবার ওই ইটগুলো জব্দ করেন।
চার-পাঁচ বছর আগে হাজীপুরের পরিরজাঙ্গাল-রাজনপুর কাঁচা রাস্তার প্রায় ৫০০ ফুট জায়গায় ইট বিছানো হয়। এলজিইডির উদ্যোগে চলতি ২০১৬-১৭ অর্থবছরে ওই রাস্তার ৯০০ মিটার জায়গা পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় হাজীপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য তাহির আলী সম্প্রতি রাস্তার একাংশের প্রায় ২০০ ফুট জায়গা থেকে ইট তুলে নেন।
তাহির বলেন, ‘অন্য একটি কাঁচা রাস্তায় বিছানোর জন্য ইট তুলে ফেলি।’