প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সদর উপজেলার টিকারী গ্রামে মাথায় ইট পড়ে শুভ্র পাল (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে টিকারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শুভ্র পাল উপজেলার ভবানীপুর গ্রামের ভবানী পালের ছেলে। সে স্থানীয় একটি প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় লোকজন জানান, সোমবার সকালে স্কুলে প্রাইভেট পড়তে যায় শুভ্র। শিক্ষক না আসায় স্কুলমাঠে অন্য ছাত্রদের সঙ্গে সে ক্রিকেট খেলছিল। এ সময় ক্রিকেটের বলটি পার্শ্ববর্তী একটি ঘরের চালে পড়ে। শুভ্র বলটি আনতে ঘরের দেয়াল বেয়ে চালে ওঠার সময় দেয়ালের ইট খুলে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।