ইট পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাটারা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ইট পড়ে আবদুল হক (৭০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভাটারা থানার খিলবাড়ির টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবদুল হকের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার সোহেলা গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবদুল হকের স্ত্রী রাবেয়া বলেন, ভাটারা নূরের চালা বাজার এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন তাঁর স্বামী আবদুল হক। ইট নিয়ে ওপরে ওঠার সময় ভবনের তৃতীয় তলা থেকে একটি ইট তাঁর ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রয়েছে।