প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক ভাই তাঁর আরেক ভাইসহ তিন ব্যবসায়ীর দোকানের সামনে ইট-বালু ফেলে দোকানের প্রবেশমুখ বন্ধ করে দিয়েছেন। দোকানের মালিক শাহাবুদ্দিনের অভিযোগ, তাঁর চাচাতো ভাই আলিম উদ্দিন আওয়ামী লীগের সঙ্গে জড়িত। দল ক্ষমতায় আসায় জোর করে জায়গা দখল করতেই এ অবস্থা করা হয়েছে। শাহাবুদ্দিনের টিন বিক্রির এই দোকান ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নানগর বাজারে। এ ব্যাপারে অপর ভাই আলিম উদ্দিন জানান, আইনত জমির সামনের অংশ তাঁরা উভয়ই দাবিদার। কিন্তু এত দিন তাঁরা জোর করে সামনের অংশ দখল করে রেখেছে। তা ছাড়া ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে তাঁর চাচাতো ভাই জোর করে সেখানে দোকান তৈরি করেন। পাশাপাশি তাঁরা নিজেদের ইচ্ছামতো নকশা করে রেকর্ড করান। আদালতে অভিযোগ করা হলেও তার নিষ্পত্তি হয়নি। সে কারণেই তাঁরা ইট-বালু রেখেছেন সেখানে ঘর তুলবেন বলে।