ইট বোঝাই ট্রাক থেকে কাঠ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাপুর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ইটবোঝাই ট্রাকে লুকানো প্রায় সাড়ে ৩০০ ঘনফুট গামারি কাঠ আটক করেছে বন বিভাগ। বন বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম উত্তর বন বিভাগের একটি বিশেষ দল গোপন খবরের ভিত্তিতে ট্রাকটি (নম্বর: চট্ট মেট্রো-১১-০৫৫৫) আটক করে। তবে ট্রাকের চালক পালিয়ে যান। আটক কাঠের মূল্য প্রায় চার লাখ টাকা। চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক আনোয়ার হোসেন সরকার বলেন, আটক কাঠ ও ট্রাক বন বিভাগের কালুরঘাট ডিপোতে রাখা হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা হচ্ছে।