ইটনা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই ১৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোগী, চিকিৎসক এবং আবাসিক ভবনের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে পানির পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।জানা গেছে, পানির অভাবে রোগী ও তাদের সঙ্গে আসা আত্মীয়-স্বজনেরা গোসল করতে পারছেন না। একই কারণে শৌচাগারগুলোয় মলমূত্র জমে থাকায় বিভিন্ন ওয়ার্ডে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। হাসপাতালের রোগী আসমা আক্তারসহ কয়েকজন জানান, পানি না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তাঁরা। হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২ এপ্রিল থেকে পানির পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবন, অস্ত্রোপচার কক্ষ, জরুরি বিভাগ, সব ওয়ার্ড ও কর্মকর্তা-কর্মচারীদের বাসভবনে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।সিভিল সার্জন দীন মোহাম্মদ জানান, তিনি সিএমএমইউকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।