ইটনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য ও এলংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কুদ্দুস এবং উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আবদুল হাইয়ের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলংজুরী গ্রামের বাসিন্দা ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুসের সঙ্গে একই গ্রামের আবদুল হাইয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার কুদ্দুসের ভাতিজা এসএসসি পরীক্ষার্থী শাহীনের সঙ্গে হাইয়ের চাচাতো ভাই এসএসসি পরীক্ষার্থী দিলশাদের ঝগড়া হয়। এ সময় শাহীন তাঁর কাছে থাকা স্কেল দিয়ে দিলশাদের হাতে আঘাত করলে তার আঙুল কেটে যায়। পরে এ ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজন গতকাল সকাল সাড়ে সাতটার দিকে এলংজুরী বাজারে দা, রামদা, লাঠি ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।