ইটনায় নৌকাডুবি আরও একজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ প্রজারকান্দা গ্রামের আবদুর রহিমের ছেলে হযরত আলীর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে জয়সিদ্ধি এলাকায় ভাসমান অবস্থায় এলাকাবাসী হযরত আলীর লাশটি দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ নিয়ে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হলো। গত শনিবার সকালে এলাকাবাসী ঘটনাস্থলের পাশ থেকে জাল দিয়ে হযরত আলীর ছেলে ওয়েজ আলী (৭) ও দাদি হাজেরা বেগমের (৭০) লাশ উদ্ধার করেন। গত শুক্রবার বিকেলে ইটনা উপজেলার কাটিয়ারকান্দা গ্রামের একটি হাওরে ঝড়ে নৌকাডুবির ঘটনায় বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিখোঁজ ছিলেন।
ইটনা থানার ওসি মো. আবদুল মালেক নৌকাডুবিতে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।