ইটনায় বজ্রপাতে কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা হাওরে গতকাল রোববার মাছ ধরার সময় বজ্রপাতে তোফাজ্জল হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। তোফাজ্জল উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের রমজান মিয়ার ছেলে। ইটনা থানার ওসি মো. আব্দুল মালেক জানান, সকালে তোফাজ্জলসহ পাঁচ-ছয়জন জাল ও নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে যান। সকাল নয়টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তোফাজ্জলের মৃত্যু হয়।