ইটবাড়িয়ায় কোস্টগার্ডের প্রশিক্ষণঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলে ও উপকূলবাসীর নিরাপত্তা বিধান, দুর্যোগকালে ও দুর্যোগ-পরবর্তী সময়ে উদ্ধার, পুনর্বাসনসহ জলদস্যু ও অপরাধীদের আইনের আওতায় আনার জন্য কোস্টগার্ডকে শক্তিশালী করা হচ্ছে। এ জন্য পটুয়াখালীতে নির্মিত হচ্ছে প্রশিক্ষণঘাঁটি। গত রোববার দুপুর ১২টায় পটুয়াখালীর শহরসংলগ্ন ইটবাড়িয়ায় কোস্টগার্ডের প্রশিক্ষণঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপনকালে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার এসব কথা বলেন।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কোস্টগার্ডের মহাপরিচালক কমোডর এস এ এম এ আবেদীন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পটুয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান মো. সুলতান আহমেদ মৃধা, পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) বিনয় কৃষ্ণ বালা, কোস্টগার্ডের পরিচালক (প্রকৌশল) ক্যাপ্টেন এ জেড এম শামীম খান পাঠান, দক্ষিণ জোনের কমান্ডার ক্যাপ্টেন এম কামাল হোসেন, কমান্ডার এম তৌহিদুল ইসলাম প্রমুখ।পটুয়াখালী জেলা শহরসংলগ্ন ইটবাড়িয়া এলাকায় ২৩ দশমিক ৬৮ একর জমির ওপর কোস্টগার্ডের প্রশিক্ষণঘাঁটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ১২ লাখ ৯১ হাজার টাকা। গণপূর্ত বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০১২ সালের জুন নাগাদ এ প্রকল্প শেষ হওয়ার কথা।