ইটভাটা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনাতনপদ্ধতির ড্রাম চিমনি ব্যবহার করে ইট পোড়ানোর দায়ে চট্টগ্রামের লোহাগাড়ার চারটি ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল সোমবার অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন, পরিদর্শক আজহারুল ইসলাম ছিলেন। অভিযানে সহায়তা দেয় পুলিশ ও ফায়ার সার্ভিস।