ইটভাটা থেকে করাতকল জব্দ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের সেই এনএস ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালিয়ে করাতকল জব্দ এবং কাঠ পোড়ানোর অপরাধে ৪০ হাজার টাকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ঝিনাইদহ জেলা প্রশাসন এই অভিযান চালায়।প্রসঙ্গত, জেলার মধুপুরে অবস্থিত এনএস ব্রিকস কর্তৃপক্ষ গত চারটি মৌসুমে ইট তৈরি করে আসছে। এর মধ্যে দুটি মৌসুমে ওই ইটভাটায় বাইরে থেকে চেরাই করা কাঠ এনে ব্যবহার করা হতো। গত মৌসুম এবং চলতি মৌসুম কাঠ ব্যবহারের জন্য ভাটার মধ্যেই করাতকল বসানো হয়েছে। এ নিয়ে গত ২০ নভেম্বর প্রথম আলোতে ‘কাঠ দিয়ে ইট পোড়াতে ভাটায় করাতকল’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জেলা প্রশাসন গত সোমবার ওই ইটভাটায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্বদানকারী ঝিনাইদহের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ফরিদা ইয়াসমিন বলেন, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে সোমবার দুপুরে ওই ভাটায় অভিযান চালানো হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ইটভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে করাতকলটি জব্দ করা হয়েছে।