ইটভাটা থেকে ২৬ শ্রমিক উদ্ধার
বরগুনার বামনা উপজেলার একটি ইটভাটা থেকে বন্দী অবস্থায় নারী-শিশুসহ ২৬ জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার চলাভাঙ্গা গ্রামের ‘মেসার্স সিবিসি’ নামের ইটভাটায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁদের আটকে রাখার অভিযোগে ইটভাটার ব্যবস্থাপক ইউনুস আলী খান এবং তাঁর দুই সহযোগী মনসুর আলী মৃধা ও মোশারেফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। ভাটাটির মালিক ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মঞ্জুরুল আহসান ।উদ্ধার হওয়া শ্রমিকেরা হলেন রোজিনা আক্তার, আঁখি বেগম (৫), আমিনুল ইসলাম (১০), আসাদুল হক, শাহানুজ্জামান, আকরাম হোসেন, আলমগীর হোসেন, শাহিন আলম, ফারুক হোসেন, আইউব আলী, আসুরা বিবি, গোলাম হোসেন গাজী, আবদুল জলিল, হারুন অর রশিদ, আপাং, শামসুল হক, ইউনুস গাজী, আবুল হাসান, আবু হানিফ, মো. মামুন, রেজাউল করিম, বাবু , শহিদুল ইসলাম, মো. হান্নান, ইউনুস আলী ও মো. সলেমান।