ইটভাটা নিয়ে সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগরে গতকাল সোমবার সকালে ইটভাটার সম্পত্তি ও কর্তৃত্ব নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৮-১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, সিরাজদিখান উপজেলার আকবরনগর এলাকার মুক্তার ও মুন্তাজের মধ্যে ইটভাটার সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। মুক্তার ও মুন্তাজ সম্পর্কে চাচাতো ভাই। গতকাল সকাল সাতটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পূর্ব জাজিরা এলাকায় মুক্তারের ওপর হামলা করে মুন্তাজের লোকজন। এ সময় মুক্তার টেঁটাবিদ্ধ হন।