ইটভাটা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের মুলাদী উপজেলায় মেসার্স নাজিরপুর ব্রিকস নামের একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ওই ইটভাটায় নির্দেশ অমান্য করে ড্রাম চিমনি ব্যবহার করে এবং কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছিল। গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের অভিযানকালে ইটভাটার ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়। জব্দ করা হয় ইট পোড়ানোর উদ্দেশ্যে জমা করা বেশকিছু কাঠ। অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বরিশাল অফিস।