ইটভাটা বন্ধ, পাঁচ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদি আশুলাই এলাকায় ফসলি জমিতে নির্মিত একটি ইটভাটাকে গতকাল সোমবার পাঁচ লাখ টাকা জরিমানা ও ভাটাটি বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, মেদি আশুলাই এলাকায় ফসলি জমিতে ইটভাটা নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল মেসার্স জাফর আলী ব্রিকস নামের একটি প্রতিষ্ঠান।গতকাল ভাটার মালিককে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। পরে তাঁকে ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ফসলি জমিতে নির্বিচারে ইটভাটা নির্মাণের প্রবণতা দেশের কৃষির ওপর সরাসরি আঘাত হানছে।