প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছেন। এ সময় ওই ইটভাটায় ব্যবহৃত নিষিদ্ধ ড্রাম চিমনি ও কয়েক হাজার কাঁচা ইট ভেঙে ফেলা হয় এবং ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন পটুয়াখালীর নির্বাহী হাকিম মো. আবদুল ওয়াদুদ। এ সময় পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। সুকুমার বিশ্বাস বলেন, ইটভাটার মালিক মো. জসিম উদ্দিন তালুকদার পালিয়ে গেছেন। তাই জরিমানার টাকা দিতে না পারায় ইটভাটার ব্যবস্থাপক মো. নান্নু মিয়াকে আটক করা হয়েছে।