প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি অবৈধ ইটভাটা বন্ধ করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার রয়হাটি এলাকার ওই ইটভাটাটি বন্ধ করে দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ। জানা যায়, লাঙ্গলমোড়া গ্রামের রফিকুল অনুমতি ছাড়াই ইটভাটা নির্মাণ করছিলেন। অভিযান চালিয়ে ইটভাটার মালিকের ভাই উজ্জ্বল হোসেনের কাছ থেকে জরিমানার টাকা আদায় ও ইটভাটাটিও বন্ধ করে দেওয়া হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি