ইটভাটা বন্ধের দাবিতে জেলা প্রশাসককে সঞ্চারকলিপি
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী জনবসতিপূর্ণ এলাকা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অবৈধভাবে একটি ইটভাটা স্থাপনের বিরুদ্ধে গতকাল সোমবার এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দিয়ে ইটভাটা বন্ধের দাবি জানিয়েছে। সঞ্চারকলিপিতে বলা হয়, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বেআইনিভাবে স্থাপিত এ ইটভাটার সম্ভাব্য ক্ষতিকর প্রভাব এরই মধ্যে এলাকাবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।স্থানীয় বিরলী আদর্শ উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম জানান, জনবহুল এলাকা সত্ত্বেও সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে কিছুদিন থেকে স্থানীয় একটি প্রভাবশালী মহল এ ইটভাটা স্থাপনের কার্যক্রম শুরু করে। ইটভাটার আশপাশে রয়েছে সাত-আটটি গ্রাম, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন, একটি মাদ্রাসা, একটি হাফিজিয়া মাদ্রাসা, মক্তবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং একটি বাজার। ইটভাটাটি স্থাপিত হলে এলাকায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দেবে। এলাকাবাসী পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় বন কর্মকর্তার কাছে সঞ্চারকলিপির কপি দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা হাফেজ আহমঞ্চদ ও আবদুল মতিন জানান, ইটভাটাটি স্থাপন বন্ধ না হলে গ্রামবাসী পরে অবরোধসহ কঠিন অন্দোলনে নামাতে বাধ্য হবে। ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার সঞ্চারকলিপি গ্রহণ শেষে জানান, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।