ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অমান্য করে পৌরসভা এলাকার মধ্যে ইটভাটা স্থাপনসহ বিভিন্ন অভিযোগে গতকাল বুধবার ফরিদপুরের একটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের পরিচালক নির্বাহী হাকিম মো. মামুন শিবলী বলেন, পৌর এলাকার রঘুনন্দনপুর মহল্লায় অবস্থিত লুৎফুন্নেসা ব্রিক ফিল্ড কর্তৃপক্ষ আইন অমান্য করে এবং নিবন্ধন নবায়ন না করেই ইট পোড়ানোর কাজ করছিল। এসব অভিযোগে ওই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়। একই দিন অশ্লীল পোস্টার লাগানোর অভিযোগে শহরের বনলতা সিনেমা হল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত।
ফরিদপুর অফিস