ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের কানাইপুরের পাঁচটি ইটভাটাকে গত মঙ্গলবার এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে এ জরিমানা করা হয়। লাইসেন্স না থাকা, কাঠ দিয়ে ইট পোড়ানো, নির্ধারিত চিমনি ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মে ইটভাটার মালিকদের জরিমানা করা হয়।ইটভাটাগুলো হচ্ছে এনআরবি ব্রিকস, পিবিএফ ব্রিকস, জেবি ব্রিকস, এইচবিএফ ব্রিকস এবং এআরএম ব্রিকস। অভিযানে ব্যবহূত ড্রাম চিমনি এবং লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের কাঁচা ইট ফায়ার সার্ভিসের মাধ্যমে ধ্বংস করা হয়।