ইটভাটাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় গতকাল রোববার কাঠ পোড়ানোর দায়ে কয়েকটি ইটভাটা থেকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বন বিভাগ।জানা গেছে, দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত নয়টি ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ ঘনফুট জ্বালানি কাঠ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক আনোয়ার হোসেন। তিনি বলেন, আটক জ্বালানি কাঠ বন বিভাগের নারায়ণহাট রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে।