ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘরে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন না থাকায় গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মক্কা ব্রিকস ফিল্ড নামের ওই ইটভাটাকে জরিমানা করা হয়। নির্বাহী হাকিম সন্দ্বীপ কুমার সিংহ বলেন, জরিমানার পাশাপাশি ওই ভাটায় ইট পোড়ানো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।