ইটভাটাকে লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্স না থাকায় ও কাঠ পোড়ানোর দায়ে রাজবাড়ীতে অভিযান চালিয়ে একটি ইটভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এমনকি নিয়ম না মেনে ইট তৈরি করায় অনেক ইট ধ্বংস করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী পৌরসভার ভবানীপুরের এনআইবি ব্রিকসে যৌথ উদ্যোগে অভিযান চালায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
রাজবাড়ীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইটভাটার কোনো লাইসেন্স না থাকায় ও কাঠ পোড়ানোর দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভবিষ্যতে কাঠ না পোড়ানোর বিষয়ে সতর্ক করা হয়েছে।
অভিযানে আরও অংশ নেন রাজবাড়ীর সহকারী কমিশনার সাদিয়া শাহানাজ খানম, পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর শাখার পরিদর্শক মো. আবু সাইদ এবং সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।