ইটভাটার জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে দুটি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে ইটভাটা দুটিতে অভিযান পরিচালিত হয়। শারমিন আক্তার বলেন, উপজেলার বালিগাঁও মুলগাঁও এলাকায় দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় উপজেলার বালিগাঁও এলাকায় অবস্থিত মেসার্স ফারুক ট্রেডাসের মালিককে ৫০ হাজার টাকা এবং মুলগাঁও এলাকার আর সি জি ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।