ইটভাটার তাপে শতাধিক বিঘার বোরো ধান নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার একটি ইটভাটার গ্যাস, আগুনের তাপ ও ধোঁয়ায় ভাটাসংলগ্ন শতাধিক বিঘা জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে৷ পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রামের মেসার্স বদরুদ্দোজা মিঠু ব্রিকসের পশ্চিম পাশের জমি এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এ ঘটনায় কৃষকদের অভিযোগের ভিত্তিতে কৃষি বিভাগের পক্ষ থেকে একটি তদন্ত কমিিট গঠন করা হয়েছে৷
সরেজমিনে গত মঙ্গলবার ওই ইটভাটা এলাকায় গিয়ে দেখা যায়, গ্যাস ও আগুনের তাপে ধানগাছের পাতা ও িশষ লাল হয়ে আছে৷ ইটভাটার ব্যবস্থাপক বিপ্লব হোসেন বলেন, ইট পোড়ানোর চুলার আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত হেডমিস্ত্রি ও তাঁর সহযোগীদের গািফলতিতে এ অবস্থা হতে পারে৷ গত রোববার রাতে হেডমিস্ত্রি ও তাঁর সহকারীরা ভাটার চুলায় গুঁড়া কয়লা ঢেলে আগুন নেভানোর শেষ কাজটি করেন। পরদিন সোমবার সকালে তাঁরা মালিকের কাছ থেকে পাওনা টাকাপয়সা নিয়ে চলে যান। মঙ্গলবার থেকে ইটভাটার পশ্চিম পাশের বোরো ধান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি চোখে পড়ে৷ তিনি আরও বলেন, চুলার আগুন নেভাতে হেডমিস্ত্রি ও তাঁর সহযোগীরা মাত্রাতিরিক্ত বেশি কয়লা দেওয়ায় তাপে ও ধোঁয়ায় ওই ধানখেতগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে৷
জেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, গত সোমবার ওই গ্রামের কিছু কৃষক এসে ইটভাটার কারণে তাঁদের ফসল ক্ষতির অভিযোগ দিয়ে যান৷ পরে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এলাকায় শতাধিক বিঘার বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে৷
গ্রামের গৃহবধূ বেগম বিবি জানান, তাঁর স্বামী বারকাঠা জমিতে বোরো ধান লাগিয়েছিলেন৷ আর ১০ থেকে ১২ দিন পরই ধান কাটা হতো। কিন্তু ভাটার আগুনে সব নষ্ট হয়ে গেছে। কৃষক মোস্তাফিজুর রহমান বলেন, তিনি তিন বিঘায় ধান চাষ করেছিলেন৷ এবার ইটভাটার গ্যাস ও তাপে সব নষ্ট হয়ে গেছে৷ তিনি আরও বলেন, এ মাঠে এক থেকে দেড় শ বিঘা ধানের অনেক ক্ষতি হয়েছে৷
ইটভাটার মালিক আফতাব উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে জানান, তাঁর ইটভাটা পরিবেশবান্ধব এবং হাওয়াচালিত৷ হেডমিস্ত্রির ভুলের কারণে ভাটার চুলার নিচে কাটা নালায় পানি না দেওয়া এবং বেশি কয়লা দেওয়ায় অতিরিক্ত তাপে কিছু ধানের ক্ষতি হয়েছে৷ তিনি প্রয়োজনে কৃষকদের ক্ষতিপূরণ দিতে রাজি আছেন বলেও জানান।
জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে কৃষি বিভাগ ১৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে৷ সাত দিনের মধ্যে এ কমিটির তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা৷ তিনি আরও বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে ওই কমিটির আহ্বায়ক৷ অপর সদস্যদের মধ্যে আছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্য থেকে পাঁচজন, মালিকপক্ষের দুজন, কৃষি কর্মকর্তা তিনজন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুই মেম্বার৷