ইটভাটার ধোঁয়ায় জমি নষ্টের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাসনেরবাগে ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় ফসলি জমি নষ্ট হওয়ায় ইটভাটা বন্ধ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার সকালে এলাকার নারী-পুরুষ ও শিশুরা ফসলি জমিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এলাকাবাসীর অভিযোগ, কৃষিপ্রধান এলাকায় প্রায় এক হাজার ৫০০ বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে দুটি ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায়। পরিবেশদূষণ থেকে মুক্তি পেতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা। শাসনেরবাগ ইরি-বোরো সেচ প্রকল্পের ম্যানেজার মো. রহিম বাদশা অভিযোগ করেন, চার বছর ধরে দুটি ইটভাটার নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। ইটভাটায় জ্বালানি হিসেবে অবাধে পোড়ানো হচ্ছে টায়ার, টিউব ও কাঠ। এতে নির্গত বিষাক্ত ধোঁয়ায় পরিবেশদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। ফসলি জমি নষ্ট হচ্ছে। এলাকার লোকজন শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে।