ইটভাটার নির্মাণকাজ বন্ধ করে দিলেন ভ্রাম্যমাণ আদালত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামে নির্মাণাধীন একটি ইটভাটার নির্মাণকাজ বন্ধ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে ওই ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঈদের আগের দিন রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেদ হোসেন এ আদালত পরিচালনা করেন। অনুমোদন না থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, অনুমোদন ছাড়া ইটভাটা নির্মাণ করায় জরিমানা আদায় এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, নির্মাণের মালামাল সংশ্লিষ্ট তহশিলদারের জিম্মায় জব্দ রাখা হয়েছে।