ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে দেড় শ একেরর ধান
কুড়িগ্রামে ইটভাটার বিষাক্ত গ্যাস ও তাপে কমপক্ষে দেড় শ একর জমির ধান ও গাছপালা পুড়ে গেছে৷ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পরমালি মৌজায় অবস্থিত মেসার্স চৌধুরী অ্যান্ড ব্রিক্সের চুিল্ল থেকে গত সোমবার রাতে গ্যাস বের করে দেওয়ার পর থেকে আশপাশের জমির ফসল পুড়ে নষ্ট হয়ে যেতে থাকে৷ বাতাসের সঙ্গে পরিবাহিত হয়ে গ্যাস এবং প্রচণ্ড উত্তাপে এভাবে ফসলহানি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে৷
গত বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ইটভাটা থেকে যত দূর চোখ যায়, প্রায় সব জমির ধান অনেকটা সাদা রং ধারণ করেছে। আর ১০ থেকে ১৫ দিনের মধ্যে এ ধান কাটা শুরু হতো৷ হঠাৎ উঠতি ফসলের এ অবস্থায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন৷
জমির আল দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের কিষানি আছিরন বেগমের সঙ্গে দেখা হয়৷ সাংবাদিক জানতে পেরে তিনি টেনে জমিতে নিয়ে ধানের িশষ ছিঁড়ে দেখান৷ তিনি বলেন, ‘গত মঙ্গলবার সকালে আসি জমির অবস্থা দেখি ডুকরায় কান্দি উঠি৷ হামার কান্দন শুনি সোয়ামি শহিদুল ঘড় থাকি বার হয়া আইসে৷ জমির দিকে দেখি মাথাত হাত দিয়া বসি পড়ে মাটিত৷ হামরা বুঝবার পাবার লাগছি না অ্যালা হামার কী হইবে৷’ তিনি আরও জানান, তাঁর স্বামী একজন দিনমজুর৷ নিজের জমি েনই। অন্যের জমিতে ঘর তুলে থাকেন৷ একটা গরু বিক্রি করে ২০ শতাংশ জমি বন্ধক নিয়ে চাষাবাদ করেছিলেন৷ তাও সব শেষ হয়ে গেল৷
এলাকার আবদুর রহমানের ১২ বিঘা, গোলাপ মাস্টারের পাঁচ বিঘা, ইটভাটা মালিকের ১০ বিঘাসহ অর্ধশত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ শেষ সম্বলটুকু দিয়ে আবাদ করা কৃষকেরা এভাবে তীরে এসে তির ডোবায় দিশেহারা হয়ে পড়েছেন৷
ইটভাটার মালিক শাহিন চৌধুরী জানান, ১২ বছর ধরে তিনি এখানে ইটভাটা চালাচ্ছেন৷কখনো এ রকম হয়নি৷ তবে এবার গরম বেিশ হওয়ায় ইট পোড়ানোর চুলার প্রধান কারিগর (হেডমিস্ত্রি) নিজ এলাকায় ফিরতে তাড়াহুড়া করছিলেন৷ ইটভাটার মালিক আরও বলেন, প্রতিবার সংলগ্ন এলাকার কৃষকেরা ফসল ঘরে তোলার পর তাঁরা চুিল্লর গ্যাস ছাড়েন৷ তবে এবার কৃষকেরা ফসল ঘরে তোলার আগেই গত সোমবার রাতে হেডমিস্ত্রি চুিল্লর গ্যাস ছেড়ে দিয়ে টাকাপয়সা নিয়ে চলে যান৷ এখন সেই গ্যাসের প্রভাবে এভাবে ফসলহানি হয়েছে কি না, তা ভাটামালিক বলতে পারেননি৷ তবে যদি সে কারণে হয়ে থাকে, তবে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি৷
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজনুর রহমান বলেন, ওই ইটভাটা-সংলগ্ন মৌজায় প্রায় পাঁচ হাজার একরের মতো জমি আছে৷ গত সোমবারের পর থেকে গত বুধবার পর্যন্ত এক শ থেকে দেড় শ একরের মতো জমির ধান পুড়ে গেছে৷ ভাটার বিষাক্ত গ্যাসে এ ধরনের ক্ষতি হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন৷ তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করছি৷’
কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ বলেন, ইটভাটার কারণে এ অবস্থা হলে ভাটার মালিককে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। ভাটার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।