ইটভাটার মাটির নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে কাজীপুর উপজেলায় একটি ইটভাটার মাটির নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সোনামুখী ইউনিয়নের পারুলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে সাতজন শ্রমিক ওই গ্রামের আসাদুল হকের ইটভাটায় মাটির স্তূপ থেকে মাটি কাটছিলেন। এ সময় পাঁচজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পারুলকান্দি গ্রামের শ্রমিক মিজানুর রহমান (২৮) ঘটনাস্থলেই মারা যান। শ্রমিক আবদুল মান্নান (২০) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত) বলেন, নিহত ব্যক্তিদের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় মামলা হয়নি।