ইটভাটার মালিককে কুপিয়ে টাকা ছিনতাই দুই নারী জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইটভাটার মালিক জহিরুল ইসলামকে অস্ত্রধারী সন্ত্রাসীরা গত রোববার দিবাগত রাতে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাঁর কাছ থেকে তিন লাখ ৭৭ হাজার টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে স্থানীয় শাহিনূর বেগম ও তাঁর মেয়ে আঁখি আক্তার পিটুনির শিকার হন।গুরুতর আহত অবস্থায় রামগঞ্জের চণ্ডীপুরের হরিশ্চরের একটি বাগান থেকে গতকাল সোমবার ভোরে জহিরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ফকিরবাজারের মেসার্স জেআরবি ব্রিকস অ্যান্ড ম্যানুফেকচারের মালিক এবং রায়পুর পৌর শহরের দেনায়েতপুর এলাকার আবদুল করিম ব্যাপারীর ছেলে।