ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় নদীর মাটি দিয়ে ইট বানানোর দায়ে এক ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের গত মঙ্গলবার রাত ১০টার দিকে এ রায় দেন।
ইটভাটাটির মালিক নূরুল ইসলাম (৫৫) পাশের বোয়ালমারী উপজেলার সহস্রাইল গ্রামের বাসিন্দা। মালিকের অনুপস্থিতিতে ওই ভাটার ব্যবস্থাপক ফরিদপুরের সালথা উপজেলা নটখোলা গ্রামের জাহিদুল ইসলাম (৩৫) জরিমানার এ টাকা পরিশোধ করেন।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামে বারাশিয়া নদীর পাড়ে অবস্থিত নূরুল ইসলামের মালিকানাধীন জুয়েল ইটভাটায় চলতি মৌসুমের শুরু থেকেই নদীর মাটি দিয়ে ইট বানানো হচ্ছিল।