ইটভাটার শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল শুক্রবার ইটভাটার দেয়াল ধসে মো. কামরুজ্জামান ওরফে সাকিব (৩০) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক। কামরুজ্জামান উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান বলেন, গতকাল সকালে কামরুজ্জামানসহ অন্য শ্রমিকেরা উপজেলার আরটিবি ইটভাটায় কাজ করছিলেন। এ সময় দেয়াল ভেঙে পড়ে। এতে কামরুজ্জামান, জাহিনুর ও মিন্টু আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত তিনজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কামরুজ্জামান মারা যান।