ইটভাটায় রাস্তার মাটি, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তা থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহারের অপরাধে ভাটার মালিককে জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার বগুড়ার ধুনট উপজেলার খোকশাহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি খোকশাহাটা ইটভাটার মালিক রবিউল আলম। তিনি ধুনটের সোনাহাটা পাকা রাস্তা থেকে মাটি কেটে ভাটার কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।রবিউল আলম বলেন, ‘শ্রমিকেরা ভুল করে রাস্তার থেকে মাটি কেটে ইটভাটার কাজ করছিল। আমি এ ঘটনায় ১০ হাজার টাকা জরিমানা দিয়েছি। এ ছাড়া আমি রাস্তাও মেরামত করে দিতে চেয়েছি।’