ইটলসের রায়কে স্বাগত জানিয়েছে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে চলমান বিতর্কে বাংলাদেশের অবস্থান সমুন্নত রেখে সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের (ইটলস) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে জাপান। গতকাল শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে ইটলসের দেওয়া রায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা নিয়ে চলমান বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জাপান সরকার আন্তর্জাতিক সমুদ্রসীমায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং সেই ধারায় অগ্রগতি নিশ্চিত করতে ইটলসের রায়ের ভূয়সী প্রশংসা করেছে।বিবৃতিতে বলা হয়, ইটলসের রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ক্রমশই কাজের মধ্য দিয়ে বিশ্বের জন্য সুফল বয়ে আনছে।