ইটাখোলা ইউনিয়ন বাল্যবিবাহ, যৌতুক মাদকমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন গতকাল বৃহস্পতিবার বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। এক গণসমাবেশে বেলুন উড়িয়ে এ ঘোষণা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান।
ওই সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলার ইউএনও মো. সাবেত আলী। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, ইটাখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রশিদ, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সদর থানার ওসি শাহজাহান পাশা, শিক্ষক সুধীর রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাহিদুল ইসলাম, বেসরকারি সংস্থা ল্যাম্বের আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হক প্রমুখ। নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ওই সমাবেশে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান মো. সাবেত আলী।
মো. সাবেত আলী বলেন, আগামী এপ্রিল মাসে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আনুষ্ঠানিকভাবে সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করবেন।