ইটিভির চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের রিমান্ড আবেদনের শুনানি ৮ জানুয়ারি। মামলার প্রয়োজনীয় কাগজপত্র (কেস ডকেট) না থাকায় আজ মঙ্গলবার শুনানির এ তারিখ ধার্য করে তাঁকে কারাগারে পাঠান মহানগর হাকিম মেহের নিগার।

এর আগে সালামকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল পুলিশ।

পর্নোগ্রাফির মামলায় ইটিভির চেয়ারম্যান গ্রেপ্তার চ্যানেলটির অতিরিক্ত মহাব্যবস্থাপক তারিক তাবিবের ভাষ্যমতে, বাসায় যেতে আজ ভোররাত সাড়ে তিনটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে ইটিভির প্রধান কার্যালয়ের নিচে নামেন সালাম। তিনি তাঁর ব্যক্তিগত গাড়িতে ওঠেন। গাড়িটি ভবনের ফটকের কাছে আসতেই ১০-১২ জন সাদা পোশাকধারী লোক এসে ইটিভির চেয়ারম্যানের পরিচয় জানতে চান। পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর এসব ব্যক্তি সালামকে গাড়ি থেকে নামতে বলেন। এতে অস্বীকৃতি জানান চেয়ারম্যান। পরে তাঁর গাড়ির চালককেও নামতে বলা হয়। অস্বীকৃতি জানালে চালককে জোর করে গাড়ি থেকে নামানো হয়। এরপর গাড়িসহ ইটিভির চেয়ারম্যানকে নিয়ে যান ডিবি পরিচয় দেওয়া ওই ব্যক্তিরা।

সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, গত বছরের ২৬ নভেম্বর এক নারী বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ওই মামলায় সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।