ইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের উপকর কমিশনার মো. বজলুর রহমান খান গতকাল রোববার আদালতে এই মামলা করেন।ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক আবদুস সালামকে আগামী ১১ সেপ্টেম্বর হাজির হতে সমন জারির আদেশ দেন।মামলায় অভিযোগ করা হয়, আবদুস সালাম মিথ্যা তথ্যের মাধ্যমে আয়কর বিবরণী দাখিল করেন। তাতে তিনি ব্র্যাক ব্যাংকে তাঁর স্থায়ী আমানত এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের নিবন্ধিত একটি কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয়ের মূলধন ও মুনাফাসংক্রান্ত জাল প্রত্যয়নপত্র দাখিলের মাধ্যমে তথ্য গোপন করেন। এর আগে গত ২০ মার্চ এনবিআর আয়কর ফাঁকির অভিযোগে আবদুস সালাম ও একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলমের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। হাইকোর্টের নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।