ইটিভির সাবেক চেয়ারম্যান সালামের রিমান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ আত্মসাতের মামলায় ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক শামসুল আলম এ আসামিকে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড দেন।
অপরদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ভুয়া ভাউচার তৈরি এবং ঋণ দেখিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মোট ৩৩ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ২৮৬ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে ইটিভির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে। তেজগাঁও থানায় এ মামলাটি করেন দুদকের উপপরিচালক শামসুল আলম।