ইটের আঘাতে কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খুকশিয়া গ্রামে ইটের আঘাতে খোরশেদ আলম (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির ছেলে বাবুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার বিকেলে তাঁর বাবা কৃষিকাজ শেষ করে গ্রামের একটি খালের ওপর নির্মাণাধীন সেতুর বাইপাস রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় স্থানীয় এক কিশোর সেতুর ওপর থেকে খেলার ছলে একটি ইট পাশের রাস্তায় ফেলে দেয়। ইটটি খোরশেদ আলমের মাথার ওপর পড়লে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।