ইটের আঘাতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ইটের আঘাতে হঠাৎ দুর্যোগ নেমে এসেছে পরিবারটির ওপর। স্বজনেরা সবাই এখন হাসপাতালে উৎকণ্ঠিত সময় কাটাচ্ছেন। কেউ দৌড়াদৌড়ি করছেন চিকিৎসার টাকা-পয়সা জোগাড় নিয়ে। পরিবারটির প্রধান আবুল কাশেম (৫৫) মাথায় আঘাত নিয়ে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আবুল কাশেম পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। গতকাল রোববার হরতাল চলাকালে পিকেটারদের ছোড়া ইটের আঘাতে তিনি আহত হন।আবুল কাশেমের মেয়ে প্রথম আলোকে জানান, সকালে ধানমন্ডির সরকারি বাসা থেকে তাঁর বাবা সচিবালয়ে যাচ্ছিলেন। পথে শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে হরতালকারীরা তাঁর গাড়িতে ইট ছোড়ে। গাড়ির কাচ ভেঙে ইট তাঁর মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁর মাথায় অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকেরা তাঁকে নিউরোসার্জারি বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে পর্যবেক্ষণে রেখেছেন।চিকিৎসকেরা বলেছেন, তাঁর মস্তিষ্কের অভ্যন্তরে রক্তপাত হয়েছে। এখন দীর্ঘ অস্ত্রোপচারের পর ভালো হলেও ভবিষ্যতে তাঁর নানা ধরনের জটিলতা হতে পারে।এক ছেলে, এক মেয়ে আর স্ত্রী নিয়ে আবুল কাশেমের পরিবার।