ইটের আঘাতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেগুনবাগিচায় ইটের আঘাতে লায়েজ মিয়া (২৮) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি একটি কোম্পানির পরিবেশকের কর্মী ছিলেন।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সেগুনবাগিচায় উইনার ফ্রেন্ডস ওয়াটার নামের কারখানায় গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পূর্ব পরিচিত ওয়াহিদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওয়াহিদের সঙ্গে আরও তিন-চারজন যুবক মিলে লায়েজ মিয়াকে পেটায় এবং তাঁর মাথা ইটের আঘাতে থেঁতলে দেয়। গতকাল বুধবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।