ইটের চাপায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে ইটভাটা থেকে ট্রাকে ইট তোলার সময় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু ও চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বাজার-সংলগ্ন রাবেয়া ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গিয়াস সরদার। তাঁর বাড়ি উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার গ্রামে। আহত ব্যক্তিদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিক মঞ্জু প্রামাণিক বলেন, তাঁরা ইটভাটা থেকে ইট ট্রাকে করে কুটির হাটে নিয়ে যাচ্ছিলেন। সকালে তাঁরা এক ট্রাক ইট নিয়ে গেছেন। দ্বিতীয়বার ইটভাটায় এসে ট্রাকে ইট তুলছিলেন। এ সময় হঠাৎ ইটের খামালটি তাদের ওপর ভেঙে পড়ে।